ইউটিউবে প্রিন্স মাহমুদ ও মমতাজ

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ১৪:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৩:৩৬

মমতাজ ও প্রিন্স মাহমুদ প্রিন্স মাহমুদ। ব্যান্ড মিক্স অ্যালবামের জন্য তিনি কিংবদন্তি। ব্যান্ডের বাইরে আধুনিক গানের তরুণ শিল্পীদের নিয়ে গান করেও দারুণ সফল। অপর দিকে ফোক সম্রাজ্ঞী মমতাজ। লাখো ভক্তকূল তার।
দু’জনই প্রথমবারের মতো একসঙ্গে চলচ্চিত্রের কাজ করেছেন। ‘ভয়ংকর সুন্দর’ ছবির ‘ফিরবো না আর ঘরে’ শিরোনামের এ গানটি এবার ইউটিউবে অবমুক্ত করা হয়েছে। অনিমেষ আইচ পরিচালিত ছবির এ গানটি ইতোমধ্যে বেশ প্রশংসিতও।
গানটি প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘অনিমেষ যখন গল্পটা বর্ণনা করছিল, তখনই সেটা আমাকে স্পর্শ করে। গানটি মনে হয় অনেকের ভাল লাগবে। লিরিকটাও মর্মস্পর্শী। মমতাজের গায়কী ভিন্ন মাত্রা এনে দিয়েছে। এখন অনেকে প্রশংসা করছেন দেখে ভাল লাগছে।’
‘ফিরবো না আর ঘরে’ গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ। লিখেছেন আসিফ ইকবাল। গানটিতে দৃশ্যে দেখা গেল সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, পরমব্রত ও ভাবনাকে। মূলত ছবির নায়ক-নায়িকা পরমব্রত ও ভাবনা।
ছবিটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম।

ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

গানের লিংক:

/এমএম/এম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প