সালমানের সঙ্গে প্লেবয় মডেল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ১৪:৪৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৮:৩৫

রোনজা অস্ট্রিয়ায় `টাইগার জিন্দা হ্যা’র শুটিং শেষ করেছেন বলিউড তারকা সালমান খান। আর জন্যই হয়তো এবার অস্ট্রিয়ান প্লেবয় মডেল রোনজা ফর্চারের সঙ্গে পাওয়া গেল তাকে। না, সিনেমার জন্য নয়।
শুধু স্থিরচিত্রের জন্য একফ্রেমে দাঁড়িয়েছিলেন তারা।  ইনস্টাগ্রামে আপলোড করা এ ছবিটি ইতোমধ্যে ছড়িয়েও পড়েছে। রোনজা ও সালমান
এদিকে, অনেকেই বলছেন, নতুন ছবিতে একটি অতিথি চরিত্রে দেখা যেতে পারে অস্ট্রিয়ান এই মডেলকে। সালমান অবশ্য এ নিয়ে কিছু বলেননি। ২১ বছর বয়সী রোনজা ‘প্লেবয়’ ম্যাগাজিনের এপ্রিল সংস্করণের প্রচ্ছদে স্থান পেয়েছেন। সাহসী সে প্রচ্ছ্দ এরই মধ্যে ইন্টারনেটে ঝড় তুলেছে।
‘টাইগার জিন্দা হ্যায়’  সিনেমাটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। ইতোমধ্যে মুম্বাইয়ে শুটিং শেষের ঘোষণা দিয়েছেন তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘মুম্বাইয়ে শুটিং শেষ। আর তিন জায়গায় শুটিং বাকি। আবারও ব্যাগ গোছানোর সময় এসে গেছে।’
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবিতে সালমোনের সঙ্গে ক্যাটরিনা কাইফও থাকবেন। চলতি বছর বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বর্তমানে কবির খানের ‘টিউবলাইট’ নিয়েও ব্যস্ত সালমান। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে চীনা তারকা ঝু ঝুকে। সামনের ঈদে মুক্তি পাবে ছবিটি। 

সূত্র: এনডিটিভি  

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প