যে গানটির জন্য সমালোচিত ফুয়াদ-শাফিন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ১৯:৫২আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৩:১৫

ফুয়াদ ও শাফিন তারকাদের মধ্যে অন্তর্জালে আগেও হয়েছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে সেসব ঘটনার পেছনে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকেরই কড়া যুক্তি ছিল। সঙ্গে ছিল পুরনো ক্রোধের রেশও।
এদিকে অনেকটা একই ধারায় কিংবা আরও একধাপ এগিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে নতুন বিতর্কের জন্ম দিলেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ। তিনি ব্যান্ড তারকা শাফিন আহমেদ ও ব্যান্ড মাইলস এর সদস্যদের নাম মেনশন করে একটি ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। তবে, পরে জানা গেছে- ঐ ভিডিও বার্তাটি ছিল পরিকল্পিত এবং ফুয়াদ-শাফিনের ‘লিজেন্ড’ শিরোনামের নতুন একটি গানের প্রচারণার অংশ!

যদিও তাদের এমন আপত্তিকর প্রচারণা কৌশলে তিরস্কৃত হয়েছেন সংগীতাঙ্গনের প্রায় প্রতিটি মানুষের কাছ থেকে।  
‘লিজেন্ড’ গানটি শুনুন:

অতঃপর সব বিতর্ক ছাপিয়ে আজ (১৯ এপ্রিল) মাল্টিসোর্সিংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে আলোচিত সেই ‘লিজেন্ড’ গানটির লিরিক ভিডিও। ফুয়াদের কথা-সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ।

আর এতে র‌্যাপ করেছেন তৌফিক। গানটি মূলত, চলমান সময়ে শিল্পীদের মধ্যে লাইক-ভিউ-শেয়ার কেন্দ্রিক দুর্বল কথামালা দিয়ে সাজানো।

ফুয়াদ-শাফিনের ভিডিও নাটক:

/এস/এমএম/

# প্রচারণার জন্য এই কাদা ছোঁড়াছুড়ি!

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প