অপূর্ব-পিয়া ও তাদের মেডিকেল রিপোর্ট

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ০০:০৫আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০০:০৫

পিয়া ও অপূর্ব টেলিফিল্মের নাম ‘এম রিপোর্ট’। পুরোটা নামের বিশ্লেষণ- মেডিকেল রিপোর্ট। বিয়ের জন্য পাত্র পাত্রীকে দেখবে। কিন্তু পাত্র শুধু চায় মেডিকেল রিপোর্ট! এই নিয়ে বাঁধে বিপত্তি। এতে প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন অপূর্ব ও পিয়া বিপাশা।
ফরহাদ লিমনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় এ টেলিছবিটি প্রচার হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।

এর গল্পটা শুরু হয় এভাবে- রিয়াদের ছোটভাই জীবন আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে। তার বিয়ের জন্য পাত্রী দেখা চলছে। ভাবি অর্ণা চেষ্টা করে তার পাশের বাসার দিঘীকে আকর্ষণীয় রূপে দেবরের সামনে উপস্থিত করতে। জীবন দিঘীকে পছন্দ করে। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। কিন্তু জীবন দিঘীকে তার মেডিকেল রিপোর্ট দিতে বলে। এরপর ঘটনা অন্য দিকে মোড় নেয়।
এতে জীবন অপূর্ব ও দিঘী হিসেবে পিয়া অভিনয় করেছেন। টেলিছবিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, নিসাসহ অনেকে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প