টিভি নাটকে জয় শাহরিয়ার

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ২০:১৭আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৩:৩০

শুটিং শেষে ইউনিটের সেলফি গানের পাশাপাশি তিনি নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেন। তবে এবারই প্রথম অভিনয় করলেন। এবং সেটি সংগীতশিল্পী জয় শাহরিয়ার হিসেবেই।

নাটকের নাম ‘নোটস’। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় এতে জয়ের সহশিল্পী হিসেবে ছিলেন ইরেশ যাকের ও তিশা।
এদিকে নাটকটির শুটিং সেরেই জয় তার ব্যক্তিগত কাজে ঢাকা ছাড়েন নেপালের উদ্দেশ্যে।
সেখান থেকে মুঠোফোনে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রথম নাটকে কাজ করলাম। কারণ দুটো- এক উজ্জ্বল ভাই বলেছেন, দুই আমি আমার নিজের চরিত্রেই অভিনয় করেছি। আর কাজের অভিজ্ঞতা অসাধারণ। শুরুর আগে যে দ্বিধা ছিলো, সেটি সবার সহযোগিতায় কেটে গেছে। তবে, অভিনয় কতটা করতে পেরেছি- সেটা দর্শকরাই ভালো বিচার করবেন।’
জানা গেছে ‘নোটস’ আসছে ঈদুল ফিতরে প্রচার হবে এনটিভিতে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প