জুলিয়া রবার্টসের রেকর্ড!

বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১৯:০৫আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২০:০৮

জুলিয়া রবার্টস পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে আবার বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী নির্বাচিত হলেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস। গত ১৯ এপ্রিল ঘোষণাটি দেওয়া হয়। এ নিয়ে রেকর্ডসংখ্যক পাঁচবার স্বীকৃতিটি পেলেন তিনি।

১৯৯১ সালে প্রথমবার পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব পান জুলিয়া রবার্টস। এর এক বছর আগেই রোমান্টিক কমেডি ছবি ‘প্রিটি ওম্যান’-এর মাধ্যমে খ্যাতির চূড়ায় ওঠেন তিনি।
২০০০, ২০০৫ এবং ২০১০ সালে আরও তিনবার পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব পেয়েছেন জুলিয়া রবার্টস।
অবশ্য ৪৯ বছর বয়সী জুলিয়া মনে মনে ভেবেছিলেন, তার সেরা সময় ফুরিয়ে গেছে! পিপল’কে তিনি বলেছেন, ‘আমি অভিভূত। আসলে ভেবেছিলাম আমি হয়তো ফুরিয়ে গেছি।’
২০০১ সালে ‘ইরিন ব্রকোভিচ’ ছবিতে বৈচিত্রময় চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে অস্কারে সেরা অভিনেত্রী হন জুলিয়া রবার্টস। ব্যক্তিজীবনে তিনি চিত্রগ্রাহক ড্যানি মোডারের স্ত্রী। তাদের সংসারে আছে তিন সন্তান।
/জেএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প