নতুনভাবে ভূপেন হাজারিকার ‘মেঘ থম থম করে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৫:০২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৫:২২

 

ভূপেন হাজারিকা ( ১৯২৬ -২০১১) মেঘ থম থম করে কেউ নেই নেই/ জল থৈ থৈ তীরে কিছু নেই নেই/ ভাঙনের যে নেই পারাপার/ তুমি আমি সব একাকার। ভূপেন হাজারিকার লেখা ও গাওয়া অসাধারণ এবং ঐতিহাসিক এই গানটির কথা সবাই জানেন।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া আলমগীর কবীর পরিচালিত ‘সীমানা পেরিয়ে’ ছবির জন্য তৈরি হয়েছিল এই গানটি।
প্রায় ৪০ বছর পর কালজয়ী এই গানটি এবার এলো নতুন রূপে। এই বৈশাখ উপলক্ষে গানটির নতুন ভার্সন প্রকাশ পেয়েছে ইউটিউবে। আর এটি নতুন করে কণ্ঠে তুলেছেন বৃহান। রক প্যাটার্নের সংগীতায়োজন করেছেন নমন।
শুধু গানই নয়, এর একটি প্রাসঙ্গিক ভিডিও-ও তৈরি করেছেন সংশ্লিষ্টরা। পুরনো ঢাকায় নির্মিত এই ভিডিওটি পরিচালনা করেছেন মাহফুজুর রহমান।
‘সিঙ্গেল ব্রাদারস’-এর ব্যানারে নির্মিত এতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী বৃহান ছাড়াও অন্তু, ওয়াকার ও নোমান।
কালজয়ী গানটি নতুন করে গাওয়া প্রসঙ্গে বৃহান বলেন, ‘‘আমি ছোটবেলা থেকে ভূপেন হাজারিকার গানের ভক্ত। উনার গান আমার কাছে ভক্তি। ‘সীমানা পেরিয়ে’ ছবিটি দেখার সময় ‘মেঘ থমথম করে’ গানটি আমার ভীষণ ভালো লেগে যায়। তখনই সিদ্ধান্ত নিই গানটি নতুন করে আমার কণ্ঠে গাইব। তৈরি করবো মনের মতো একটি ভিডিও। আশা করি শ্রোতা-দর্শকদের গান-ভিডিওটি ভালো লাগবে।’’ বৃহান
প্রসঙ্গত, জনসম্মুখে সেভাবে না এলেও বৃহান দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে যুক্ত। এরইমধ্যে তার তিনটি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। সর্বশেষ প্রকাশ হয়েছে ‘অ্যাবসুলিউট ভাবনা’।
নতুন গানটির ভিডিও লিংক:

 ‘সীমানা পেরিয়ে’ ছবির গানটি: 

/এমএম/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প