পোশাককর্মী স্বাগতা!

বিনোদন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ০০:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:০২

কারখানায় স্বাগতা রবিবার দুপুর থেকেই হঠাৎ একটি পোশাক শিল্প কারখানায় কাজ করছেন অভিনেত্রী স্বাগতাকে। কখনও সেলাই, কখন কাপড় সরিয়ে রাখছেন তিনি। এমন ছবিগুলো এসেছে ফেসবুকে।
ঘটনা কী- জিজ্ঞেস করতেই জানালেন, এবার তাকে পাওয়া যাবে আলাদাভাবে। পোশাককর্মী হয়েছেন তিনি। ঈদের জন্য নির্মাণাধীন নাটকের চরিত্র রূপদানের জন্যই তার এই পরিবর্তন।
এর নাম ‘গল্পের শেষ কোথায়’। মানিক হোসেনের রচনায় এটি পরিচালনা করছেন সবুজ খান।
স্বাগতা বললেন, ‘বর্তমানে খুব একটা কাজ করছি না। ভালো গল্প কিংবা ব্যতিক্রমী কোনও চরিত্রের নাটক পেলেই অভিনয় করছি। নতুন নাটকটির গল্প তেমনই। খেটে খাওয়া মানুষদের চরিত্রে কাজ করাটা সত্যিই চ্যালেঞ্জ ও সৌভাগ্যের বিষয়।’
নাটকে স্বাগতার চরিত্রের নাম মিলি। এতে বিপরীতে দেখা যাবে কল্যাণ কোরাইয়াকে। আরও একটি মুখ্য চরিত্রে আছেন সিদ্দিকুর রহমান।
নির্মাতা জানিয়েছেন আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
/এমকে/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প