নওশীনের প্রযোজনায় প্রথম হিল্লোল

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ১৪:০৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৪:৫৭

হিল্লোল ও নওশীন গেল কয়েক বছর অভিনয় এবং প্রযোজনা- দুটোই সমানতালে সামলে আসছেন নওশীন নাহরীন মৌ। খবর মিলছে অভিনয়ে জনপ্রিয়তার পর প্রযোজনায়ও তিনি বেশ সফল।

অন্যদিকে আদনান ফারুক হিল্লোল লম্বা সময় অভিনয় থেকে নিজেকে রেখেছেন যথেষ্ট দূরত্বে। টুকটাক অভিনয় করলেও মূলত ব্যস্ত থেকেছেন অন্তর্জালকেন্দ্রিক মিডিয়া ব্যবসা ‘থার্ডবেল’-এর হেডকোয়ার্টারে। সেটি এখনও চলছে।
তবে সম্প্রতি নিজেকে ফের নিয়মিত অভিনেতার সারিতে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে এই তারকা দম্পতি একসঙ্গে অসংখ্য নাটকে জুটি বাঁধলেও অপূর্ণতা শুধু একটি বিষয়ে। এতদিন প্রযোজক স্ত্রীর কোনও নাটকে অভিনয় করা হয়নি স্বামীর! তবে সম্প্রতি সেই অভাবটাও পূর্ণ হলো দু’জনার।  
নওশীনের প্রযোজনায় একটি মিনি সিরিয়ালে (৬ পর্ব) অভিনয় করলেন হিল্লোল। নাম ‘সার্কাস ফ্যামেলি’। আলভী আহমেদের পরিচালনায় এই ধারাবাহিকটি প্রচার হচ্ছে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দীপ্ত টিভিতে। এতে হিল্লোল ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ঈশানা, মনিরা মিঠু প্রমুখ।
স্ত্রীর প্রযোজনায় প্রথম অভিনয় প্রসঙ্গে হিল্লোল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতদিন প্রযোজক নওশীনের নাটকে কাজ করা হয়নি, ইচ্ছে করেই। আমরা নিজেরই চাইনি। তাছাড়া আমি মাঝে অভিনয় থেকেও দূরে ছিলাম। তবে এবার চিত্রনাট্যের দাবিতে হয়ে গেল। প্রযোজক চাইলে, চরিত্র মিললে সামনে আরও হবে! কারণ এখন আবার নিয়মিত অভিনয় শুরু করেছি।’
হিল্লোল জানান, এরমধ্যে তিনি আরও একটি মিনি সিরিজের শুটিং শেষ করেছেন। নাম ‘জারজ’। এটি জিটিভির ‘অ্যাকশন আওয়ার’-এ প্রচার হবে ৬ থেকে ১১ মে পর্যন্ত। এছাড়া আসছে ঈদের জন্য ইফতেখার আহমেদ ফাহমির দুটি ও শহীদুজ্জামান সেলিমের একটি বিশেষ নাটকেও কাজের কথা চূড়ান্ত হয়েছে। এরমধ্যে আরও কয়েকটি মিনি সিরিজে যুক্ত হওয়ার কথাও চলছে তার।
নওশীন ও হিল্লোল হিল্লোল বলেন, ‘‘এখন মিনি সিরিজ তৈরির একটা প্রচলন শুরু হয়েছে। এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। পর পর দুটি মিনি সিরিজে কাজ করে বেশ আরাম পেয়েছি। এরমধ্যে ‘সার্কাস ফ্যামেলি’তে অভিনয় করি বোকাসোকা কবির চরিত্রে। আর ‘জারজ’-এ পুরো অ্যাকশন সিভিল পুলিশের চরিত্রে।’’
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প