যৌথ প্রযোজনার মিউজিক ভিডিও!

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৭:৩১আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:৪০

গানটির দৃশ্যে সাইনি ও তিশা

এমনটা এর আগে ঘটেনি। গান একটি; অথচ এর কণ্ঠশিল্পী ও মডেল দুই দেশে ভাগাভাগি করা। এ বুঝি যৌথ প্রযোজনার প্রথম মিউজিক ভিডিও!

না, তা নয়। গানটি তৈরি করেছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। ‘ইচ্ছেগুলো’ শিরোনামের রোমান্টিক এই গানটির ভিডিও প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। আর এতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা আর ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

এদিকে একে পরাগের নির্দেশনায় ‘ইচ্ছেগুলো’ গানটির ভিডিওতে মডেল হয়েছেন মুম্বাইয়ের উঠতি মডেল আজহার সাইনি ও বাংলাদেশের মডেল-অভিনেত্রী তাসনুভা তিশা। মোশন রক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় নির্মিত ব্যয়বহুল এই ভিডিওতে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী কণাকেও।

ভিডিওটি প্রসঙ্গে কণা বলেন, ‘অসম্ভব সুন্দর একটি গান। কৃতজ্ঞ নাজির ভাই আর মুশফিক ভাইর প্রতি। অবাক লাগলো গানটির ভিডিও দেখে। ভারতের আজহার সাইনির এটাই প্রথম কাজ বাংলাদেশে। এই গানটির জন্যই তিনি গেল মাসে ঢাকায় এসেছেন। সাইনির সঙ্গে তাসনুভাকেও দারুণ মানিয়েছে।’

এদিকে সিএমভির কর্ণধার এসকে সাহেদ বলেন, ‘বরাবরই সংখ্যার চেয়ে মানের প্রতিযোগিতায় বিশ্বাস করি আমরা। গানটি অসম্ভব ভালো বলেই এটির ভিডিও তৈরিতেও ছিলো আমাদের সর্বোচ্চ চেষ্টা। বাকিটা দর্শক-শ্রোতারা বিচার করবেন।’

‘ইচ্ছেগুলো’ গানটির লিংক:

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প