প্রযোজনায় নামছেন কি আলিয়া?

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ মে ২০১৭, ১০:৩৩আপডেট : ০৩ মে ২০১৭, ১০:৩৩

আলিয়া ভাট আলিয়া এখন অভিনয় জীবনের ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় অভিনয়ের পর এবার প্রযোজনাতেও নাম লেখাচ্ছেন ভাট পরিবারের এই সফল মুখ।

বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনীত আলিয়া ভাটের ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। পেরিয়েছে শতকোটি রুপি আয়ের মাইলফলক। শুধু তাই নয়, এর আগে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আলিয়ার অসাধারণ অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে।

সম্প্রতি আলিয়া ভাটের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছিল। বলা হচ্ছিল, বাবা মহেশ ভাটের পথেই হাঁটছেন মেয়ে। প্রযোজক হয়ে তিনি আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়াদের কাতারেও চলে আসতেন। এ খবর ছড়ায় আলিয়া যখন বাবার প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস-এর কার্যালয়ে দুই থেকে তিনবার যাওয়া-আসা করেন।

তবে সরাসরি এ বিষয়ে আলিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই প্রযোজনায় নামছি না।’

প্রযোজনা নিয়ে কিছুদিন ধরে আলোচনায় থাকলেও অভিনয় নিয়ে বেশ ব্যস্ত আছেন এই অভিনেত্রী। সংক্ষিপ্ত বিশ্রাম শেষে আয়ান মুখার্জির ‘ড্রাগন’ ছবিতে শিগগিরই অভিনয় শুরু করবেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন রণবীর কাপুর। রণবীরের বিপরীতে এটাই হবে আলিয়ার প্রথম ছবি। এতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন।

এছাড়া জয়া আখতারের পরবর্তী ছবি ‘গলি বয়েজ’ ছবিতেও অভিনয় করবেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন রণবীর সিং।

সূত্র: পিংক ভিলা

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প