স্থিরচিত্রে চলচ্চিত্র শিল্পীদের নির্বাচন

বিনোদন ডেস্ক
০৬ মে ২০১৭, ১২:৪৫আপডেট : ০৭ মে ২০১৭, ০০:৫৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ খানের প্যানেল জয়ী হয়েছে। ২৫৯ ভোট পেয়ে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। আর ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।  
অন্যদিকে সহসভাপতির দুটি পদে জিতেছেন নায়ক রিয়াজ (৩২৮) ও নাদির খান (২৬৫), সহ সাধারণ সম্পাদক হয়েছেন আরমান (২৬৫), সাংগঠনিক সম্পাদক সুব্রত (৩১০), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ইমন (২৬২), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির হোসেন (১৯০), কোষাধ্যক্ষ কমল (২৪২) এবং দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৯৫)।
এদিকে কার্যকরী পরিষদের ১১টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তিনি পেয়েছেন ৩৬১ ভোট। আরও জয়ী হয়েছেন অঞ্জনা সুলতানা (৩২২), আলীরাজ (৩০৩), জেসমিন (৩২৬), নাসরিন (২৬৮), পপি (৩০২), ফেরদৌস (২৬১), পূর্ণিমা (২৮২), মৌসুমী (৩৪৯), রোজিনা (৩৪৪) এবং সুশান্ত (৩৪২)।
শুক্রবার সকাল ৯টা থেকে বিএফডিসিতে বেশ উৎসবমুখর পরিবেশে বিকাল ৬টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্থিরচিত্রে দেখা যাক ৫ মে, শুক্রবারের তারকাখচিত এই নির্বাচনকে- শনিবার সকালে বিজয়ের ভি-চিহ্ন শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: মিশা-জায়েদ প্যানেলের একাংশ শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: অনন্ত-বর্ষা নায়করাজ না এলেও ভোট দিতে এসেছিলেন কবরী শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: রুবেল নির্বাচনে নেই তবুও দুশ্চিন্তায় প্রাক্তন সভাপতি? অভিনেতা আফজালকে সতীর্থদের মধুর যন্ত্রণা শরীর মোটেই ভালো নেই, তবুও হুইলচেয়ারে হাজির ডন শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: চুপচাপই ছিলেন পরীমনি মেয়ে দীঘিকে সঙ্গে নিয়ে এসেছেন বাবা সুব্রত শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: নাঈম-শাবনাজ শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: মেয়েকে নিয়ে ভোটকেন্দ্রের পাশে ডিপজলের অপেক্ষা শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: কোলাকুলি করছেন রিয়াজ শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: মা-মেয়ে আনোয়ারা ও মুক্তি, সঙ্গে অঞ্জনা (বামে) শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: লাল গোলাপ হাতে হিরো আলম! কেন? শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: অনন্ত-বর্ষা শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: সিনিয়র শিল্পীদের একাংশ শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: শাকিব খান শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: সোহেল রানা শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: মিডিয়ার মুখোমুখি মীম শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: মিডিয়ার মুখোমুখি শাকিল খান শুক্রবার ভোটকেন্দ্রের ছবি: অপুকে ঘিরে সাইমন-সানীর সেলফি উৎসব!

ছবি: সাজ্জাদ হোসেন/সংগৃহীত
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প