‘কফি উইথ করণ’-এ জাস্টিন বিবার?

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মে ২০১৭, ১৫:০২আপডেট : ০৯ মে ২০১৭, ১৮:১১

 

করণ ও বিবার ভারতীয় নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে দেখা যেতে পারে কানাডিয়ান সংগীতশিল্পী জাস্টিন বিবারকে। এক সূত্রের বরাতে এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

বর্তমানে ভারত সফরে রয়েছেন গ্র্যামিজয়ী তারকা বিবার। আগামীকাল বুধবার থেকে ‘জিও জাস্টিন বিবার পারপাস ট্যুর’ নামের এই সফর শুরু হওয়ার কথা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে ‘কফি উইথ করণ’-এ দেখা যাবে বিবারকে। করণের এ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো বড় তারকারা নিয়মিত অংশ নিয়েছেন।
অনুষ্ঠানটি ইতোমধ্যে পাঁচটি মৌসুম শেষ করেছে। ৬ষ্ঠ মৌসুম জাস্টিন বিবারকে দিয়ে শুরু করতে চাইছেন করণ। যদি তাই হয়, তবে ভারতীয় কোনও অনুষ্ঠানে এত বড় আন্তর্জাতিক তারকার অংশগ্রহণ এই প্রথম।
করণের জন্য অবশ্য এই অভিজ্ঞতা নতুন নয়। এর আগে রিচার্ড গিয়ার, মারিয়া শারাপোভা, হিউজ জ্যাকম্যানের টক শো উপস্থাপনা করেছেন তিনি। এছাড়া কাজ করেছেন মেরিল স্ট্রিপ, রবার্ট ডি নিরো, জর্জ ক্লুনিদের মতো গুণী অভিনেতাদের সঙ্গে।
এক সূত্র জানায়, বিবার যদি তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করতে পারেন তবে সেটা সত্যিই দারুণ হবে।
উল্লেখ্য, ‘জিও জাস্টিন বিবার পারপাস ট্যুর’-এর মাধ্যমে মুম্বাই ছাড়াও দিল্লি, জয়পুর ও আগ্রাতেও পারফর্ম করার কথা রয়েছে বিবারের।

সূত্র: জি নিউজ

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প