গুরুতর অসুস্থ নির্মাতা পিএ কাজল

বিনোদন রিপোর্ট
১০ মে ২০১৭, ১৪:১০আপডেট : ১০ মে ২০১৭, ১৫:০৬

পিএ কাজল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিএ কাজল গুরুতর অসুস্থ। লিভার সংক্রান্ত অসুস্থতায় তিনি রাজধানীর জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
তাকে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএ কাজলের ছেলে ওম।
জানা যায়, গত ৪ মে সকালে তাকে সিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হলে বিকালে সিসিইউতে নেওয়া হয়। এরপর থেকে তাকে সেখানেই রাখা হয়েছে। ড. মফিজুর রহমান এই পরিচালকের চিকিৎসার তত্ত্বাবধান করছেন।
এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, কাজলের অবস্থা বেশ গুরুতর। পরিবারের সদস্যা সবার দোয়া কামনা করেছেন।
পি এ কাজল চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বর্তমান প্রজন্মের শাকিব-সাইমনসহ অনেক তারকাই তার ছবিতে অভিনয় করেছেন।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প