কুসুম সিকদারের গান-ভিডিও চমক

বিনোদন ডেস্ক
১২ মে ২০১৭, ১৩:২১আপডেট : ১২ মে ২০১৭, ১৩:৪২

ভিডিওতে কুসুম সিকদার প্রায় ১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল কুসুম সিকদারের একটি একক অ্যালবাম। এরপর মাঝেমধ্যে গান করেছেন। তবে অভিনয়েই বেশি সময় দিয়েছেন।

দীর্ঘদিন পর তাকে আবারও গানে পাওয়া যাচ্ছে। ‘নেশা’ নামের একটি গান গেয়েছেন তিনি। কুসুমের নিজের লেখায় গানটির সুর-সংগীত করেছেন হৃদয় খান। বেশ কয়েকদিন ধরে গানটির অংশবিশেষ সামাজিক মাধ্যমে উড়োউড়ি করছে।
এবার এলো গানটির ভিডিও টিজার। যেখানে এই অভিনেত্রী বুঝি নিজের ‘আসল’ জায়গায় ফিরলেন। রোমান্টিক এই ভিডিওর বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গেছে তাকে। আর সঙ্গে আছেন র‌্যাম্প মডেল সুজন।  
কুসুম জানালেন, শিগগিরই নতুন এই গানটির একটি পূর্ণ ভিডিও প্রকাশিত হবে।
কুসুম সিকদারের প্রথম একক গানের অ্যালবাম ‘তুমি আজ কত দূরে’। তারপর ‘অদল-বদল’ ও ‘জীবনের যত চাওয়া’ নামে দুটি মিশ্র গানের অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার ভিডিও নিয়ে আসছেন প্রশংসিত এ অভিনেত্রী।

শুনুন কুসুমের কণ্ঠে ‘নেশা’ গানটির কিছু অংশ:

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প