‘মায়ের প্রিয়মুখ’ নিয়ে গাইলেন কাজী শুভ

বিনোদন রিপোর্ট
১৪ মে ২০১৭, ১০:০২আপডেট : ১৪ মে ২০১৭, ১০:০২

কাজী শুভ

রবিবার (আজ) বিশ্ব মা দিবস। এবারও বিভিন্ন আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালিত হচ্ছে। তার সঙ্গে এবার দেশীয় সংগীতে বাড়তি মাত্রা যোগ করছেন কাজী শুভ।
পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সংগীতশিল্পী কন্ঠে তুলেছেন মা’কে নিয়ে একটি বিশেষ গান। শিরোনাম ‘মায়ের প্রিয়মুখ’। এটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর-সংগীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি।
সম্প্রতি সুইডেন ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেই এ গানটিতে কন্ঠ দিয়েছেন কাজী শুভ। মাই সাউন্ড এর ইউটিউব চ্যানেলে আজ (রবিবার) দুপুর নাগাদ গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ হবে।
এ বিষয়ে কাজী শুভ বলেন, ‘মাকে ভালোবাসার জন্য আসলে কোনও দিবস লাগে না। তারপরও বিশ্বের সকল মাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি দিবস করা হয়েছে। এ দিবসেই পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করেছি। আশা করছি ভালো লাগবে সবার।’
এমএম

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প