দিঘীর প্রতিবাদ

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০১৭, ১৫:০২আপডেট : ১৫ মে ২০১৭, ১৫:৩৯

আরিবা, দিঘী ও সারাবা সাম্প্রতিক ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় দেশ। এরমধ্যে বনানীতে হোটেলে আটকে রেখে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ ও শিশুকন্যা আয়েশাকে ধর্ষণ ঘটনায় বিচার না পেয়ে মেয়েকে নিয়ে বাবা হযরত আলীর চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেওয়ার ঘটনা অন্যতম। প্রফাইল পিকচারের মাধ্যমে প্রসূনের প্রতিবাদ
এ দুটি ঘটনায় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ প্রতিবাদ চলছে। বিশেষ করে ফেসবুক ও টুইটারে অব্যাহত রয়েছে ধর্ষণ নিয়ে প্রতিবাদ। 
এতে এবার প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে চলচ্চিত্রের শিশুশিল্পী দিঘী। তার সঙ্গে আর আছে আরিবা ও সারাবা।
এদিকে শুধু দিঘীই নয়, এতে যুক্ত হয়েছেন অভিনেত্রী নওশাবা ও প্রসূন আজাদ। তারাও সামাজিক মাধ্যম ফেসবুকে এ নিয়ে সোচ্চার। 
মূলত হ্যাশট্যাগ দিয়ে ‘নো মিনস নো’ ও ‘স্টপ রেইপ’ বাক্য লিখে এ প্রতিবাদ চলছে। এতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প