শেষ পর্বের অতিথি নিয়ে বিপাকে নাবিলা!

বিনোদন ডেস্ক
১৭ মে ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৭ মে ২০১৭, ১৯:০৮

সারিকা, সাফা, পিয়া ও নাবিলা (বাম থেকে) বৃহস্পতিবার (১৮ মে) প্রচার হবে, কোকা-কোলা নিবেদিত জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘এক ডিশ দুই কুক’ এর শেষ পর্ব। যা দর্শকদের জন্য সাজানো হয়েছে বিশেষ চমক দিয়ে।

জনপ্রিয় এই অনুষ্ঠানের সবকটি পর্বেই উপস্থাপক নাবিলা একজন সেলিব্রিটিকে নিয়ে তার কাছের কোনও মানুষকে সারপ্রাইজ করে আসছিলেন নিয়মিত। প্রচারিত সবকটি পর্বেই সাফল্যের সঙ্গে নাবিলা সেই সারপ্রাইজ পার্টির আয়োজন করতে পারলেও, শেষ পর্বে ঘটে এর ব্যতিক্রম। জানা গেছে, সারপ্রাইজ দেওয়া তো দূরের কথা মেষ পর্বের অতিথি নির্বাচন নিয়েই পড়েছেন নানামাত্রিক বিপাকে।
নাবিলা জানান, প্রথমে মডেল জান্নাতুল পিয়াকে নিয়ে শুরু করেন অনুষ্ঠান। কিন্তু কী এক অজানা কারণে, শ্যুটিং স্পটে আর ফিরে আসেননি পিয়া। এরপর তড়িঘড়ি করে আয়োজন করা হয় অভিনেত্রী সারিকাকে নিয়ে নতুন পর্বের শ্যুটিং। বেশ ভালোভাবেই এগোতে থাকে অনুষ্ঠানের সব আয়োজন, এক পর্যায়ে যুক্ত হলেন মডেল-অভিনেত্রী সাফা কবীরও। কিন্তু এবারও শ্যুটিংয়ের মাঝ পর্যায়ে ঘটে আরেক বিপত্তি।
এসব বাধা-বিপত্তি আর উটকো ঝামেলাগুলো কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনেও রয়েছে কোনও ষড়যন্ত্র? শেষ পর্যন্ত কি নাবিলা সফল হতে পেরেছিলেন সারপ্রাইজ দিতে, নাকি ঘটেছিল অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা? তাহলে কাকে নিয়ে তৈরি হয়েছিল শেষ পর্বটি?
এসব প্রশ্নের উত্তর জানতে আর অনিশ্চিত সব ঘটনার মুখোমুখি হতে দেখুন কোকা-কোলা নিবেদিত ‘এক ডিশ দুই কুক’ এর শেষ পর্বটি। যা প্রচার হবে, একুশে টিভিতে কাল (বৃহ্স্পতিবার) রাত দশটায়।     
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প