চলচ্চিত্রে টয়া, নাম ‘বেঙ্গলি বিউটি’

বিনোদন রিপোর্ট
২০ মে ২০১৭, ১৮:৩৯আপডেট : ২১ মে ২০১৭, ১৪:০২

চলচ্চিত্রে টয়া, নাম ‘বেঙ্গলি বিউটি’ নাটক, বিজ্ঞাপন, টেলিছবিতে তো অনেক হলো, এবার বড় পর্দা- টয়া হয়তো এভাবেই বলতে পারেন।

এ লাক্সসুন্দরী এবার সত্যি সত্যি বড় পর্দায় পা ফেলেছেন। ছবির নাম ‘বেঙ্গলি বিউটি’। পূর্ণদৈর্ঘ্য এ ছবিটি নির্মাণ করা হচ্ছে ইউরোপ-মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখে।
সে অনুযায়ী ‘টরোন্টো চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন টয়া। এটি পরিচালনা করছেন রাশান নূর। এতে টয়ার পাশাপাশি পরিচালক নিজেও অভিনয় করছেন।
টয়া বললেন, ‘আমাদের কাজ তো অর্ধেক প্রায় শেষ। উত্তরা, বাংলাদেশ বেতারের পুরনো অফিস, শাহবাগ, বনানী, পুরানা পল্টনের বিভিন্ন লোকেশনে কাজটি করছি। আশা করছি দু’এক দিনের মধ্যেই শেষ হবে।’
জানালেন, এতে পুরনো দিনের একটা পটভূমিতে দেখা যাবে তাকে। গল্পটাও অনেক আগের। এছাড়া ঢাকার পুরনো চিত্রও উঠে আসবে।
এদিকে ‘টরোন্টো চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক মুক্তির পর ঢাকার পর্দায়ও এটি দেখানো হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প