সময়ের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী সাবরিন। সর্বশেষ গেল মার্চে তিনি আলোচনায় আসেন ‘পাতার বাঁশি’ নামের একটি নান্দনিক মিউজিক ভিডিও দিয়ে।
সিএমভি’র ব্যানারে প্রকাশিত বেলাল খানের সঙ্গে গাওয়া ঐ গানটির ভিডিওতে প্রথম মডেল হয়েছিলেন অভিনেতা মাজনুন মিজান।
সেই ভিডিওর রেশ কাটতে না কাটতে এবার একই ব্যানার থেকে প্রকাশ পেয়েছে তার নতুন ভিডিও। গানটির শিরোনাম ‘তুমি একটা ব্যপার’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন বেলাল খান আর সংগীতায়োজন করেছেন জেকে মজলিস।
আর ভিডিওটি নির্মাণ করেছেন তপু খান। এতে সাবরিন নিজেই মডেল হয়েছেন, সুমন রহমানের কোরিওগ্রাফিতে মাত করেছেন নেচে-গেয়ে।
রিদমিক ঘরানার এই ভিডিওটি সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে শনিবার (২০ মে) সন্ধ্যায়।
প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন শ্রোতা-দর্শকদের কাছ থেকে। এমনটাই জানালেন সাবরিন।
তিনি বললেন, ‘এই গানটি আমার নতুন অ্যালবাম থেকে নেওয়া। অনেক পছন্দের একটি গান। ভিডিওটিও বেশ মজা করে করেছি। আশা করছি সবাই উপভোগ করবেন।’
‘তুমি একটা ব্যাপার’- এর ইউটিউব লিংক:
/এমএম/



