পুত্রসন্তানের মা হলেন ওয়ার্দা রিহাব

বিনোদন রিপোর্ট
২১ মে ২০১৭, ১৭:১৪আপডেট : ২১ মে ২০১৭, ১৭:২০

‘১৮ তারিখ আমার নাচের দল ধৃতি নৃত্যালয়ের দুটি অনুষ্ঠান ছিল। একটি বিটিভিতে, অপরটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। কিন্তু সেদিন সকালেই হাসপাতালে যেতে হলো। সেখান থেকেই ফোনে ফোনে নাচের করিওগ্রাফি ঠিক করেছি। এরপর অস্ত্রোপচারের টেবিলে।’

হাসপাতালে পুত্রের সঙ্গে ওয়ার্দা রিহাব (মাঝে) কথাগুলো বলছিলেন দেশের অন্যতম নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। ঠিক এভাবেই জীবনের অন্যতম স্মরণীয় সময় পার করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ শিল্পী।
এদিন রাত পৌনে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রথম সন্তানের মা হয়েছেন তিনি।
পুত্রের নাম রেখেছেন অরণ্য রিয়ান। মা ও সন্তান দুজনই ভালো আছেন। এ মুর্হূতে ওয়ার্দার পাশে আছেন স্বামী অরুপ কুমার সাহা ও তার পরিবার।
ওয়ার্দা রিহাব আন্তর্জাতিক বহু কাজের সঙ্গে যুক্ত। প্রখ্যাত নৃত্যশিল্পী বেলায়েত হোসেন খান, শান্তিবালা সিনহা, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, তামান্না রহমানের শিক্ষার্থী ছিলেন তিনি। পরবর্তীতে ওয়ার্দা ভারতের নৃত্য গুরু কলাবতী দেবীর তত্ত্বাবধানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মনিপুরী নৃত্যে উচ্চতর শিক্ষা নেন। এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী তিনি।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প