কানসৈকতে সোনমের সোনালি আভা

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২২ মে ২০১৭, ০২:১৫আপডেট : ২৩ মে ২০১৭, ০০:৩৮

কানসৈকতে সোনমের সোনালি আভা এলেন, পা মাড়ালেন, জয় করলেন। বলছি বলিউড অভিনেত্রী সোনম কাপুরের কথা। রবিবার (২১ মে) বিকালে ৭০তম কান উৎসবের লালগালিচা মাতিয়েছেন তিনি। ৩১ বছর বয়সী এই তারকাকে লাগছিল দারুণ ঝলমলে।

এদিন তিনি পরেছিলেন লেবানিজ ফ্যাশন ডিজাইনার ইলি সাবের সাজানো শিফনের সোনালি গাউন। তার স্টাইল করেন বোন রিয়া কাপুর। এছাড়া অলঙ্কারগুলো কেনা কল্যাণ জুয়েলারি থেকে। 

এর আগে রবিবার সকালে কানসৈকতে হালকা সাদাকালো প্রিজম্যাটিক শাড়ি পরে ফটোশুটে অংশ নেন সোনম। সোমবার আবার লালগালিচায় পা পড়বে তার।

এবারের উৎসবের উদ্বোধনী ও দ্বিতীয় দিনে দীপিকা পাড়ুকোন এবং তৃতীয় ও চতুর্থ দিনে ঐশ্বরিয়া রাই বচ্চন দ্যুতি ছড়ান। এবার কানসৈকতে মন জয় করলেন সোনম। তিনজনেরই আসা সৌন্দর্য প্রসাধনী লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে।

ভারতীয় আরও কয়েকজন অভিনেত্রী এ বছর লালগালিচায় হেঁটেছেন। তারা হলেন নন্দিতা দাস, শ্রুতি হাসান ও অ্যামি জ্যাকসন। 

/জেএইচ/এমএম/

সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প