সহকারী পরিচালক সমিতিতে শাবনূরের সদস্য পদ স্থগিত

বিনোদন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৭:৫৩আপডেট : ২২ মে ২০১৭, ১৭:৫৯

শাবনূর বাংলাদেশ চলচ্চিত্র সহকারী চিত্রপরিচালক সমিতি থেকে চিত্রনায়িকা শাবনূরের সদস্য পদ স্থগিত করা হয়েছে। শনিবার এফডিসির জহির রায়হান অডিটরিয়ামে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এই সিন্তান্ত নেওয়া হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সমিতির কোনও কার্যক্রমে অংশ না নেওয়া ও যোগযোগ না রাখা।

মূলত পরিচালক হিসেবে কাজ করার জন্য দেশের জনপ্রিয় এ নায়িকা সমিতিটির সদস্য হয়েছেন।
সমিতির সভাপতি এস আই ফারুক বললেন, ‘শাবনূর দেশের জনপ্রিয় নায়িকা। তিনি একসময় পরিচালনার প্রতি নিজের আগ্রহের কথা আমাদের জানান। পাশাপাশি তারা লিখিত আবেদনে আমরা তাকে সহকারী পরিচালক সমিতির সদস্য পদ দেই। কিন্তু এরপর থেকে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি সমিতির কার্যত্রক্রমগুলোতেও অংশ নেননি। তা আমাদের সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নেতিবাচক এবং তার সদস্য পদ স্থগিতের নির্দেশ দেয়। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

পাশাপাশি তিনি বলেন, ‘আমরা শাবনূরের সদস্য পদ বাতিল করিনি। এটা শুধু স্থগিত করা হয়েছে। তিনি দেশে ফিরে যদি আমাদের কাছে লিখিতভাবে যোগাযোগ না করার কারণ উপস্থাপন করেন তাহলে আমরা বিষয়টি বিবেচনা করব। এছাড়া তাকে সমিতির কার্যক্রম পালন ও চাঁদা পরিশোধ করতে হবে।’

এদিকে, শাবনূর এখন অস্ট্রেলিয়া অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী। আগামী মাসে দেশে ফেরার কথা রয়েছে তার। এরপর মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবির কাজে অংশ নেবেন তিনি।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প