একবেলার জন্য ঢাকায় শাকিব!

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০১৭, ০০:০২আপডেট : ২৩ মে ২০১৭, ১৪:২৬

শাকিব। ছবি- সংগৃহীত অনেক ‘খবরের’ পর আবার শুরু হয়েছে শাকিব খানের ‘রংবাজ’ ছবির কাজ। কাজ চলছে পাবনায়। গত সপ্তাহ থেকে সেখানে আছেন শাকিব-বুবলীসহ এর কলাকুশলীরা।

তবে এরমধ্যেই মাত্র একবেলার জন্য ঢাকায় এসেছিলেন কিং খান। কারণ, নতুন ছবির কিছু প্রশাসনিক কাজ।
নতুন ছবি? হ্যাঁ, যৌথ প্রযোজনার নতুন ছবিতে আবারও কাজ করতে যাচ্ছেন শাকিব। নাম ‌‘চালবাজ’।
আর জুন মাসে এর দৃশ্যধারণ হবে লন্ডনে। এ কারণেই সোমবার সকালে ঢাকায় ভিসাসংক্রান্ত কাজ সেরে বিকালেই পাবনা ফিরে গেছেন তিনি।
শাকিব বাংলা ট্রিবিউনকে বললেন, ‘‘চালবাজ’ নামের এ ছবিটি পরিচালনা করবেন কলকাতার জয়দেব মুখার্জি। এছাড়া ‘রংবাজ’ ছবির কিছু কাজ হবে ইতালিতে। সে জন্যও প্রস্তুতি নিচ্ছি। আগামী জুন মাসটা বেশ ব্যস্ততায় কাটবে।’’

পরিচালক জয়দেব মুখার্জি শাকিবের সঙ্গে এর আগে ‘শিকারী’ ও ‘নবাব’ ছবির কাজ করেছেন। ‘নবাব’ ছবির কাজ একেবারে শেষ পর্যায়ে। এতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার শুভশ্রী।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প