মাসুমের ‌‌‘তুমিহীনা’, সঙ্গে সালমা

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৮:৪০আপডেট : ২৩ মে ২০১৭, ১৮:৪৪

মাসুমের ‌‌‘তুমিহীনা’, সঙ্গে সালমা প্রকাশ হয়েছে তরুণ সংগীতশিল্পী মাসুমের প্রথম একক অ্যালবাম ‌‘তুমিহীনা’। এতে তার সহশিল্পী হিসেবে গান গেয়েছেন সালমা। রবিবার (২১ মে) অনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন হলো।

এতে গান লিখেছেন এইচ এম রিপন ও শিল্পী নিজেই। গানগুলোর সুর করেছেন কলকাতার আকাশ সেন এবং বাংলাদেশের অমিত চ্যাটার্জি ও মাসুম।
অ্যালবামটির সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভা মেয়র রুকনুজ্জামন রুকন। এতে সালমা ছাড়াও মাসুমের সহশিল্পী হিসেবে গেয়েছেন মিতা মল্লিক।
অ্যালবামটি প্রসঙ্গে মাসুম বলেন, ‘‘অনেক কষ্ট ও অপেক্ষার ফল ‘তুমিহীনা’। প্রতিটি গান আমি দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন ধাঁচের গান দিয়ে সাজানো অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা আমার।’’
জানা গেছে, শিগগিরই অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। এটি প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প