অতঃপর ‘আসল’ অপুর সংবাদ সম্মেলন

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১৪:৪৯আপডেট : ২৪ মে ২০১৭, ১৬:৪৬

অপু ও নির্মাতা বুলবুল বিশ্বাস বছর দেড়েক আগে সর্বশেষ ‌‘রাজনীতি’ ছবির শুটিং করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর ঘটনা ঘনঘটায় অনেক সময় গেছে। আব্রাম খান জয়ের মা হয়েছেন, সবাইকে জানান দিয়েছেন স্বামী শাকিব খান ও সংসারের কথা। চোখের জলে দাবি করেছেন পারিবারিক ‘স্বীকৃতি’র জন্য।

এসব নিয়ে ব্যস্ত সময়ই কাটিয়েছেন এতদিন। এবার ফিরছেন নিজের আসল জায়গায়। ‘আসল’ অপু হিসেবে মাঠে নামেছন এই চিত্রনায়িকা। আর ফেরাটা হচ্ছে সেই ‘রাজনীতি’ ছবিটি দিয়েই।
ছবিটি নিয়ে আজ (২৪ মে) সংবাদ সম্মেলনে আসছেন এ নায়িকা। মূলত এটির মাধ্যমেই ঈদের এ ছবিটির প্রচারণায় নামছেন অপু। লম্বা বিরতি ভেঙে এটাই প্রথম কোনও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, যেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি বসছেন চিত্রনায়িকা হিসেবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (২৪ মে) সন্ধ্যায় ঢাকা ক্লাবে এ সংবাদ সম্মেলনটি হবে। এর মাধ্যমে আমরা ছবিটির আনুষ্ঠানিক প্রচারণায় নামছি। আমাদের আয়োজনের মূল আকর্ষণ থাকবেন অপু বিশ্বাস।’
ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প