নারী নির্মাতাদের জন্য নিকোলের আহ্বান

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২৫ মে ২০১৭, ১৪:০৯আপডেট : ২৫ মে ২০১৭, ১৪:১৩

নারী নির্মাতাদের জন্য নিকোলের আহ্বান ‘ক্যামেরার পেছনে নারীদের অনুপস্থিতি এখনও চলচ্চিত্র দুনিয়ায় প্রকট’- ঠিক এই মন্তব্যটাই করেছেন হলিউড নন্দিনী নিকোল কিডম্যান। তাই নারী পরিচালকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৪ মে) সকাল ১১টায় পালে দো ফেস্টিভাল ভবনের সংবাদ সম্মেলন কক্ষে ‘দ্য বিগাইল্ড’ ছবির পক্ষে হাজির হন নিকোল কিডম্যান। ১৯৭১ সালে নির্মিত একই নামের একটি ছবির রিমেক এটি। তবে নারী নির্মাতা সোফিয়া কপোলা রিমেক করেছেন নারীদের দৃষ্টিকোণ থেকে।
কান উৎসবের ৭০তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৯টি ছবির তালিকায় আছে ‘দ্য বিগাইল্ড’। এ বছর ফরাসি সৈকতে নির্বাচিত নারী নির্মাতাদের একডজন ছবির মধ্যে এটি অন্যতম। থমাস পি কালিন্যানের গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে ‘দ্য বিগাইল্ড’। এতে আশ্রিতা তরুণী ও কিশোরীদের প্রধান মার্থা ফার্নসওর্থ চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান।
নিকোল কিডম্যান নিকোল কিডম্যান বলেন, ‘কেবল ৪.২% নারী পরিচালক গত বছর বড় পরিসরে কাজ করেছেন। এটি ওম্যান ইন ফিল্ম গ্রুপের পরিসংখ্যান। ২০১৬ সালে চার হাজার পর্বের টিভি সিরিজ তৈরি হলেও নারীদের বানানো ছিল মাত্র ১৮৩টি। আশা করি, এ চিত্রটা বদলাবে। তবে এজন্য আমাদের উচিত নারী নির্মাতাদের সহায়তা করা।’

এবারের কান উৎসবে নিকোল কিডম্যানের তিনটি ছবি ও একটি টিভি সিরিজ স্থান পেয়েছে। এর মধ্যে জেন ক্যাম্পিয়নের টিভি সিরিজ ‘টপ অব দ্য লেক: চায়না গার্ল’-এ তার চরিত্রটি সমকামী এক মায়ের।
প্রতিযোগিতা বিভাগে ‘দ্য বিগাইল্ড’ ছাড়াও আছে নিকোল কিডম্যানের ‘দ্য কিলিং অব অ্যা স্যাক্রেড ডিয়ার’। এছাড়া প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হয়েছে ‘হাউ টু টক টু গার্লস অ্যাট পার্টিস’।
নারী নির্মাতাদের জন্য নিকোলের আহ্বান /জেএইচ/এমএম/

সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প