মুখোমুখি বসে আছেন চার জন মৌ?

বিনোদন রিপোর্ট
২৬ মে ২০১৭, ০০:০১আপডেট : ২৬ মে ২০১৭, ১৫:০৩

নাটকের দৃশ্যে মুখোমুখি বসে আছেন চার জন মৌ! প্রথমবারের মতো একই নাটকে চার চারটি চরিত্রে অভিনয় করলেন দেশের অন্যতম মডেল সাদিয়া ইসলাম মৌ। নাটকের নাম ‘কিছুই কি নেই বাকি?’

রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। নাট্যকার জানিয়েছেন, একটি সত্য কাহিনি অবলম্বনে চিত্রনাট্যটি তৈরি করেছেন তিনি। এতে মৌ তার চারপাশে নিজের তিনটি প্রতিচ্ছায়া দেখতে পান। তার জীবনের সবকিছু সেই তিন মৌ পরিচালনা করেন।
শান্ত, রাগী, ঝগড়াটে- এই তিন প্রতিচ্ছায়ার সঙ্গে সন্ধি করে বাস্তবের মৌ তার জীবন নকশা আঁকেন। কিন্তু জীবনের সবকিছু কি আর সরল রেখায় চলে? চাইলেই প্রত্যাশা আর প্রাপ্তি এক হয় না।

স্বামী ইন্তেখাব দিনারের সঙ্গে মৌয়ের হিসাব নিকাশ ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। তাদের ভালোবাসার সবটুকু সমীকরণ শেষ বিন্দুতে এসে পৌঁছায়।
একটি দৃশ্যে দিনার ও মৌ কিন্তু সবকিছু শেষ হবার পরও কিছুই কি বাকি থাকে না? জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রতিচ্ছায়ারাও কি মানুষ দেখতে পায়না? সত্যিই কি সবাই একা? উত্তর মিলবে শুক্রবার দিন শেষে।
বিশেষ এই নাটকটি প্রচার হবে আজ শুক্রবার (২৬ মে) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে।
/এস/এমএম/     

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক