ফের চমকে দিলেন ‘কলকাতা’র শাকিব!

বিনোদন ডেস্ক
২৬ মে ২০১৭, ১৪:৪৫আপডেট : ২৬ মে ২০১৭, ২০:৫৬

অ্যাকশন দৃশ্যে শাকিব খান বহুদিন ঢাকার শাকিব খানে নতুনত্ব নিখোঁজ। তার সঙ্গে সম্প্রতি যুক্ত হলো ব্যক্তিগত ও সাংগঠনিক নেতিবাচক কিছু ঘটনা। এটাও সত্যি, এখনও তিনিই দেশের এক নম্বর নায়ক। সিনেমা ব্যবসায় দিন শেষে শেষ ভরসা তার কাছেই।

তবে ঢাকায় শাকিবের চলমান টলমল কিংবা একঘেঁয়ে ইমেজে আবারও নতুন বার্তা নিয়ে এলেন ‘কলকাতা’র শাকিব! হুম, ঠিকই পড়েছেন- ‘কলকাতা’র শাকিব খান।

গেল বছর প্রথম ধাক্কাটা দেন কলকাতার শ্রাবন্তীকে নিয়ে ‘শিকারি’ দিয়ে। চুলের স্টাইল, পাতলা শরীর আর স্টাইলিশ গেটআপের সেই শাকিব খানকে দেখে ঢালিউড দর্শক-সমালোচকরা রীতিমতো তাজ্জব বনে গেছেন! সেই ছায়ায় এরপর দেশে আরও বেশ ক’টি সিনেমা মুক্ত হয়েছে শাকিব খানের। নাহ্, কলকাতার সেই শাকিবকে আর পাওয়া যাচ্ছিলো না।
অতঃপর বৃহস্পতিবার (২৫ মে) ফের চমকে দিলেন শাকিব খান। এবারও সেই ‘কলকাতার’ শাকিব। সেখানকার নতুন ছবি ‘নবাব’ এর প্রথম ট্রেলার দিয়ে এবার দ্বিগুন চমকে দিলেন কলকাতা ‘প্রবাসী’ ঢাকার খান। এবারও একেবারে নতুন লুক। এবার তিনি টলিউডের শুভশ্রীকে নিয়ে ‘নবাব’ সাজে এসেছেন। মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, স্টাইলিস গোঁফ, হালকা গড়ন, প্রেমিকার সঙ্গে রোমান্টিক আলাপ আর কণ্ঠে তার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের স্লোগান!

সত্যিই, ঈদের ছবি ‘নবাব’ ট্রেলারে পাওয়া গেছে চোখ ধাঁধানো নতুন শাকিবকে।
রোমান্টিক দৃশ্যে শাকিব-শুভশ্রী ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দ্বীপ মুখার্জি। এতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শুভশ্রী। সঙ্গে আছেন বাংলাদেশের অমিত হাসান, ভারতের খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
এসকে মুভিজের প্রযোজনায় বাংলাদেশের হয়ে ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। আগামী রোজার ঈদেই ছবিটি বাংলাদেশে এবং জুলাইয়ে ভারতে মুক্তি পাচ্ছে।

/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান