কানের ডায়েরি- ছয়

অপ্রত্যাশিত সবকিছুই এখানে প্রত্যাশিত!

জনি হক, কান (ফ্রান্স) থেকে
২৭ মে ২০১৭, ১৭:৫২আপডেট : ২৭ মে ২০১৭, ১৮:১৯


ফরাসি কমেডিয়ানকে মনিকা বেলুচ্চির হঠাৎ চুমু! কানে সবসময়ই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এখানে কখন যে কী হবে তা বোঝা মুশকিল! যেমন এবারের আসরের উদ্বোধনী মঞ্চে ফরাসি কমেডিয়ান অ্যালেক্স লুৎজকে হুট করে চুমু দিয়ে বসেছিলেন ইতালিয়ান রূপবতী মনিকা বেলুচ্চি!

সুতরাং রঙিন সাজ, ঝলমলে ফ্যাশন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানান গল্পের ছবি, প্রশংসার ফুলঝুড়ি, করতালি ছাড়াও অপ্রত্যাশিত সবকিছুই কানে প্রত্যাশিত! যখন-তখন যে কোনও কিছু হতে পারে সাগরপাড়ের শহরে।
দিনেদুপুরে কান-ডাঙায় তিন তরুণীর অন্তর্বাসের প্রচারণা! অভিনেত্রী কার্স্টেন ডান্সট আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন লালগালিচায়

সেদিন বিকালে কানসৈকতে ঘুরতে যাওয়ার সময় দেখলাম, বিকিনি পরে তিন তরুণী অন্তর্বাসের প্রচারণা চালাতে সড়কে এসে হাজির! এমনিতে সমুদ্রসৈকতে মেয়েদের অতি স্বল্পবসনা হয়ে সূর্যস্নানে মেতে থাকতে দেখা যায়। কিন্তু দিনেদুপুরে ডাঙায় এ ধরনের চিত্র বেমানান।
আবার চার তরুণীকে বেশ সেজেগুজে অ্যানেক্স বিচে যাওয়ার জন্য পর্যটকদের উদ্বুদ্ধ করছেন হেঁটে হেঁটে। তাদের সাজগোজে এশীয় ও মধ্যপ্রাচ্যের ছোঁয়া দেখা গেলো।
নারীদের ঘিরে অপ্রত্যাশিত ঘটনা আগেও দেখেছি। গত বছর উঁচু হিল ছাড়া লালগালিচায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এ কারণে হলিউডের ‘প্রিটি ওম্যান’ জুলিয়া রবার্টস তো নগ্ন পায়ে চলে এসেছিলেন লালগালিচায়!
এবার যেমন আশপাশের সাড়া দেখে প্রতিযোগিতা বিভাগের ছবি ‘দ্য বিগাইল্ড’-এর অভিনেত্রী কার্স্টেন ডান্সট আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন লালগালিচায়।
চার তরুণী পর্যটকদের উদ্বুদ্ধ করছেন হেঁটে হেঁটে এসব দেখে উৎসবের মূলকেন্দ্র পালে দো ফেস্টিভাল ভবনের সামনে আসতেই দেখি জলদস্যুদের ক্যাপ্টেন জনি ডেপ দাঁড়িয়ে! তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে গেলো। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের নতুন ছবির মুক্তি উপলক্ষে এক ভক্ত জনি ডেপ অভিনীত ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ছদ্মবেশ ধারণ করেছেন। এক ঝটকায় বোঝাই যায় না সে যে হলিউড তারকা নন! জনি ডেপের সাজে এক ভক্তের (মাঝে) সঙ্গে বাংলা ট্রিবিউন প্রতিনিধি জনি হক (ডানে)
/জেএইচ/এমএম/

সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প