লজ্জাবতী তিশাকে নিয়ে চঞ্চলের চমক

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৭, ১৭:০৮আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:১০

একটি দৃশ্যে চঞ্চল ও তিশা সম্প্রতি একটি সাত খণ্ডের ঈদ স্পেশাল ধারাবাহিক নাটকে অভিনয় করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং নুশরাত ইমরোজ তিশা। মাসুম শাহরীয়ারের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত নাটকটির নাম ‘লজ্জাবতী লায়লাকে নিয়ে জুলফিকারের চমক’।

উত্তরাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এই ধারাবাহিক নাটকটির শুটিং সম্পন্ন হয়। জানা যায়, এটি লজ্জাবতী লায়লাকে উপজীব্য করে পরিচালকের দ্বিতীয় নির্মাণ। তার কথায়, ‘আমরা নির্লজ্জের মতো নানা অন্যায় অনিয়মে ডুবে আছি। তাই লজ্জাই এখন আমাদের মুক্তির উপায়। এই লজ্জাকে ঘিরেই দ্বিতীয় সিক্যুয়েলটি তৈরি করেছি।’
এতে চঞ্চল-তিশা ছাড়াও অভিনয় করেছেন সুষমা সরকার, আশরাফুল আশিস, আইরিন আফরোজ, শাহনেওয়াজ রিপন, রাশেদ মামুন অপু, পান্থ আফজাল, আঁঁখি আফরোজ, জয়নাল জ্যাক, খায়রুল আলম টিপু, আহমেদ সুজন প্রমুখ।
নাটকটি দেশ টিভির জন্য নির্মিত হয়েছে বলে জানান পরিচালক আবু হায়াত মাহমুদ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প