শাকিব খান ‘মুক্তি’র ১৮ বছর!

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০১৭, ১৭:১৭আপডেট : ২৮ মে ২০১৭, ২১:০১

শাকিব খান/ ছবি: সংগৃহীত শাকিব খান, ঢালিউড কিং। ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন ‘সবাইতো সুখী হতে চায়’ চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এ ছবির মাধ্যমে শুরুটা হলেও ঢাকাই এ শীর্ষ নায়ক পর্দায় আসেন সোহানুর রহমান সোহানের হাত ধরে।

সালটা একই, ১৯৯৯। ঠিক আজকের এ দিনেই (২৮ মে) মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভালোবাসা’।
হিসাব বরাবর ধরলে তাই আজই দেড় যুগ পূর্ণ করলেন এ নায়ক।
প্রথম ছবিতে খুব একটা সুবিধা করতে না পারলেও দৃষ্টি কাড়েন নির্মাতাদের। সবাই বলাবলি করে, ছেলেটি ভালো ফাইট করে, নাচে দুর্দান্ত, দেখতে সুন্দর।
ধীরলয়ে এগুতে থাকা এ নায়ক একটা সময় চলচ্চিত্রের কাণ্ডারি হয়ে উঠেন। বর্তমানে বাণিজ্যিক ছবির অধিকাংশ লভ্যাংশ আসে তার কাঁধে ভর করে।
শাকিব বললেন, ‌‘কাজ দিয়েই নিজেকে প্রমাণ করেছি। কাজ করেই সামনে এগিয়ে যেতে চাই।’
এদিকে শাকিব বর্তমানে আছেন পাবনায় সেখানে ‘রংবাজ’ ছবির কাজ হচ্ছে। আগামী মাসে যাচ্ছেন তার নতুন ছবি ‘চালবাজ’-এর কাজে, লন্ডনে। ছবিটি যৌথ প্রযোজনার।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প