‘ওলট পালট’ থেকে বেরিয়ে গেলেন শুভ

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৫:২৩আপডেট : ৩০ মে ২০১৭, ০০:০৫

আরিফিন শুভ। ছবি সাজ্জাদ অস্ট্রেলিয়া থেকে তড়িঘড়ি করে কলকাতা গিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। কথা ছিল, নতুন ছবি ‘ওলট পালট’-এর জন্য কলকাতার নায়ক সোহম-যিশুর সঙ্গে যুক্ত হবেন তিনি। যেখানে আরও আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম, পিয়া বিপাশা ও রোশান।
কিন্তু শেষ অবদি তার আর করা হচ্ছে না। ‘ওলট পালট’ টিম থেকে বের হয়ে যেতে হলো তাকে।
কারণটা বললেন শুভ, ‘আসলে ছবির কাজ দেড় মাস পেছানো হয়েছে। এসময় আমার সিডিউল মেলানোটা কঠিন হবে। আর প্রাথমিকভাবে ছবিটির জন্য আমি মৌখিক আলোচনায় রাজি হয়েছিলাম। কিন্তু সিডিউল সমস্যাটা বড় হয়ে দাঁড়িয়েছে। তাই বিগ বাজেটের এ ছবিটি করা হচ্ছে না।’

সম্প্রতি কলকাতায় শুরু হয়েছিল এ ছবির শুটিং। তবে আপাতত এর কাজ বন্ধ। পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিস টাচ এন্টারটেইনমেন্ট মিলে তৈরি করছে ‘ওলট পালট’।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প