ফুটবলার অপি করিম!

বিনোদন ডেস্ক
৩০ মে ২০১৭, ০০:০৬আপডেট : ৩০ মে ২০১৭, ১৪:১৩

বহুমুখী প্রতিভার অধিকারী অপি করিম। নৃত্য, অভিনয়, উপস্থাপনা, সংগীত, মডেলিং- সঙ্গে ব্যক্তি জীবনে তিনি একজন স্থপতি-শিক্ষকও বটে। তবে অপি করিমের আরেকটি পরিচয়ের কথা অনেকেই জানেন না। তিনি একসময় ফুটবলও খেলতেন বেশ!

অনুষ্ঠান শুটিংয়ের ফাঁকে অপি করিম যদিও তার এই ফুটবল খেলার প্রতিভা পরিবার-পরিজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখনও তিনি ফুটবল খেলার স্মৃতি মনে করে রোমাঞ্চিত হন। কথায় কথায় এমনটাই জানালে তিনি।
সম্প্রতি ঈদের জন্য মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন এই অভিনেত্রী। এতদিন তিনি একজন উপস্থাপক হিসেবে তারকাদের আমিত্ব (বাংলা ভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠান) বের করবার চেষ্টা করেছেন কিংবা গ্লোয়িং চেয়ারে (জিটিভির ‘অপিজ গ্লোয়িং চেয়ার’) বসিয়ে তারকাদের অজানা তথ্য জেনেছেন। তবে এবার ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ অপি করিম নিজেই তার না বলা অনেক কথা ব্যক্ত করেছেন।
এই বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের ২য় দিন, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থানায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক