ঈদে সালমার সিঙ্গেল ‘কে যে কখন’

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১৫:০২আপডেট : ৩০ মে ২০১৭, ১৭:২৪

সালমা/ ছবি: সংগৃহীত আসছে ঈদে সালমা তার শ্রোতাদের জন্য নিয়ে আসছেন একটি বিশেষ সিঙ্গেল। গানটির নাম ‘কে যে কখন’। এটি তার ১১তম অ্যালবাম ‘মন মাঝি’তে স্থান পাচ্ছে।

‘কে যে কখন, কার দরজায়, মারবে টোকা, কেউ জানে না’- এমন কথার গানটিতে সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু ।
সালমা বলেন, ‘নতুন এই গানটিসহ টানা এক বছর পর আমার নতুন অ্যালবাম প্রকাশ পাচ্ছে ঈদে। যার তিনটি গানের মধ্যে দু’টি আগেই প্রকাশ পেয়েছে। নতুন গানটিও অসাধারণ। তাই ঈদের জন্য তুলে রেখেছি।’
সালমা আরও জানান, অ্যালবামের টাইটেল গান ‘মন মাঝি’ প্রকাশ হয়েছে গেল ভালোবাসা দিবস উপলক্ষে আর ‘দরদ’ গানটি প্রকাশিত হয়েছে পহেলা বৈশাখ। এদিকে ‘কে যে কখন’ গানটি ঈদে এক্সক্লুসিভলি জিপি মিউজিক অ্যাপ ও জিসান মাল্টিমিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে শিগগিরই।
‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশ হচ্ছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে।

‘মন মাঝি’ গানটির ইউটিউব লিংক:

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প