নাচে মাতোয়ারা শাকিব, সঙ্গে শুভশ্রী (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৯:৩৯আপডেট : ০২ জুন ২০১৭, ১৫:৩৯

ভিডিওতে শাকিব ও শুভশ্রী এর আগেও কলকাতা জয় করেছেন ঢাকার শাকিব খান। ‌‘শিকারি’তে নতুন চেহারা ও প্রাণবন্ত অভিনয়ে আবিষ্ট করেছিলেন কিং খান। বাকি ছিল শুধু নাচ দেখানোর ঝলক।

তাই বুঝি এবার তিনি পুরোদমে নাচে এসেছেন। বুধবার (৩১ মে) রাতে ইউটিউবে অবমুক্ত হয়েছে বাংলাদেশি এ তারকার নতুন ছবি ‘নবাব’-এর প্রথম গান, ‘ষোলআনা’। সঙ্গে আছেন ওপারের মেয়ে শুভশ্রী। আর তাতেই দুই বাংলায় প্রশংসায় সিক্ত এ নায়ক।
সাড়ে তিন মিনিটের পুরো গানেই নাচে-অভিনয়ে মাতিয়ে রেখেছেন এ দুই তারকা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন আকৃতি কাক্কার ও শাদাব হাশমি। আর সংগীত পরিচালনা করেছেন স্যাভি।
গতকাল মুক্তি পাওয়ার পর ইতোমধ্যে এটি প্রায় আড়াই লাখবার দর্শক দেখেছেন।
ভিডিওতে শাকিব ও শুভশ্রী আর এদিকে প্রশংসায় ভাসছেন ঢালিউড কিং। এর আগে ‘শিকারি’র শ্রাবন্তী ও বর্তমান ছবির নায়িকা শুভশ্রী প্রশংসা করেছিলেন খান সাহেবের। এবার সেই জোয়ারে ভাসছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ছাড়াও ইউটিউবে এই শাকিব বন্দনা চলছে।
ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দ্বীপ মুখার্জি। এতে শাকিব-শুভশ্রীর সঙ্গে আছেন বাংলাদেশের অমিত হাসান, মেঘলা, ভারতের খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
এসকে মুভিজের প্রযোজনায় বাংলাদেশের হয়ে ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। আগামী রোজার ঈদেই ছবিটি বাংলাদেশে এবং জুলাইয়ে ভারতে মুক্তি পাচ্ছে।
গানটি দেখতে ক্লিক করুন:

/এম/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প