তাদের কণ্ঠে ইসলামী গান

বিনোদন ডেস্ক
০২ জুন ২০১৭, ১৫:৩৪আপডেট : ০২ জুন ২০১৭, ১৬:৩২

তাদের কণ্ঠে ইসলামী গান ইয়াসমিন মুশতারী, ফাতেমাতুজ্ জোহরা এবং নওশীন লায়লা। তিন জনই মূলত দেশের অন্যতম নজরুলসংগীত শিল্পী। আধুনিক বাংলা গানেও তাদের উপস্থিতি বেশ সাবলীল। আবার মাঝে মাঝে গজল ঘরানার গান করেও সমাদৃত তারা।

অন্যদিকে আধুনিক গানের এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী হিসেবে কাজী শুভ এবং মিলনের অবস্থানও বেশ। নিয়মিত রোমান্টিক গানের অডিও-ভিডিও প্রকাশ করে ভালোই সাড়া ফেলছেন দু’জনে। তবে নতুন খবর হলো দুই প্রজন্মের এই পাঁচ শিল্পী চলতি মাহে রমজান উপলক্ষে শ্রোতাদের কাছে এসেছেন ইসলামী গানের বার্তা নিয়ে।

এরমধ্যে মৌলিক ইসলামী গানের অ্যালবাম ‘জিকির’-এ কণ্ঠ দিয়েছেন ইয়াসমীন মুশতারী, ফাতেমাতুজ্ জোহরা ও নওশীন লায়লা। গানগুলোর কথা লিখেছেন মোসা হক। আর সংগীতায়োজন করেছেন শেখ মিলন। অন্যদিকে আধুনিক গানের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় প্রকাশ পেয়েছে দু’টি ইসলামী গান। এরমধ্যে কাজী শুভ কণ্ঠ দিয়েছেন ‘আল্লাহু আল্লাহ্’ এবং মিলন গেয়েছেন ‘তুমি আমার প্রার্থনা’ গানটি।

মাহে রমজান উপলক্ষে আরও প্রকাশ পেয়েছে লিয়াকত আলী বেলালীর কণ্ঠে ইসলামী গানের অ্যালবাম ‘আমি যদি পাখি হতাম’। ওবায়দুর রহমানের কণ্ঠে আরবী গানের অ্যালবাম ‘ইয়া নবী আল্লাহ্’ ও ইসলামী নজরুলসংগীতের অ্যালবাম ‘যেদিন লবো বিদায়’। ইসলামী নজরুলসংগীতের অ্যালবাম ‘তোরা দেখে যা আমিনা’। এতে কণ্ঠ দিয়েছেন ওবায়দুর রহমান, ইশরাক হোসেন ও বাপন। নুসরাত কুমকুমের কণ্ঠে ‘আল্লাহ্ নামের বীজ বুনেছি’ এবং ওবায়দুর রহমানের তেলাওয়াতে ১৩ টি সূরার কুরআন তিলাওয়াতের অ্যালবাম।
উপরের অ্যালবাম ও গানগুলোর মধ্যে কয়েকটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি। সিডি চয়েস ও ইসলমীক চয়েস নামের ইউটিউব চ্যানেলে এই গানগুলো শুনতে ও দেখতে পাওয়া যাবে বলে জানান প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।


/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প