এক যুগ পর টুটুলকে নিয়ে তানিয়া

বিনোদন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৫:২৮আপডেট : ০৬ জুন ২০১৭, ১৫:৩২

এস আই টুটুল ও তানিয়া আহমেদ এক যুগ আগের কথা। আসিফ আকবরের ‘উড়ো মেঘ’ গানের ভিডিও নির্মাণ করেছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। এর মাঝে ১২টি বছর কেটে গেছে। এরমধ্যে নাটক-সিনেমা নির্মাণ করলেও মিউজিক ভিডিও নিয়ে আর কোনও কাজ করেননি তিনি।

যুগ পেরিয়ে তানিয়া আবারও তৈরি করলেন গানের ভিডিও। এবার বেছে নিয়েছেন স্বামী এস আই  টুটুলের গান। সোমবার (৫ জুন) এমনটাই জানিয়েছেন অভিনয়ের এই প্রিয়মুখ। তানিয়া বলেন, ‘এক যুগ আগে গানের ভিডিও নির্মাণ করেছিলাম। এর পর আর কোনও মিউজিক ভিডিও নির্মাণ করিনি। তবে এবার নতুন করে কাজ শুরু করেছি। কিছু চমক নিয়ে আসছি দর্শকের সামনে।’

আরও বলেন, ‘এস আই  টুটুলের গানের ভিডিও করছি। এখন তো অনেক ভিডিওই নির্মাণ হয়। সে জায়গা থেকে দর্শকদের জন্য নতুন কিছু করার ভাবনা নিয়েই মূলত কাজটি করছি। এখনই সব বলছি না। সব কাজ গুছানো হলে সবাইকে জানাবো।’

/এমকে/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প