বানসালির জন্য ভারতে প্রিয়াঙ্কা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুন ২০১৭, ১৫:০২আপডেট : ০৭ জুন ২০১৭, ১৬:৪৯

বানসালি ও প্রিয়াঙ্কা সারাক্ষণ ছোটাছুটির মধ্যেই আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ব্যস্ততায় কাটছে প্রতিটি মুহূর্ত। একদিন আগেই ছিলেন সিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
এরপর একটি ভিডিওতে দেখা যায়। তারপরই দেশের উদ্দেশে বিমানে চেপে বসেন এই ‘বেওয়াচ’ তারকা।

এক টুইটে নিজেই এই কথা জানান প্রিয়াঙ্কা। নিউইয়র্ক থেকে মুম্বাই ফিরছেন তিনি। তবে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, মাত্র চার দিন থাকতে পারবেন তিনি। তারপর আবার উড়াল দিতে হবে যুক্তরাষ্ট্রে। এই সময়ে  চুক্তি স্বাক্ষর করার কথা শোনা যাচ্ছে। জানা গেছে, পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী ছবিতে দেখা যেতে পারে তাকে। কবি অমৃতা প্রিতমকে নিয়ে ছবি নির্মাণ করছেন তিনি।

এখনও কোনও পক্ষ বিষয়টি নিশ্চিত না করলেও কিছুদিন আগে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তিনি সঞ্জয়কে ‘না’ বলতে পারবেন না। তবে আন্তর্জাতিক অ্ঙ্গনে ব্যস্ত থাকা প্রিয়াঙ্কার সময় বের করাই এখন কঠিন। কারণ বানসালির ছবির জন্য সাধারণত অনেক সময় দিতে হয় তারকাদের।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প