ঈশানার বিয়ে, বর জোভান!

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০১৭, ১৭:১৩আপডেট : ১০ জুন ২০১৭, ১৭:২১

বিয়ের দৃশ্যে জোভান ও ঈশানা আজীবন নয়, মাত্র এক ঘণ্টার জন্য বিয়ে করলেন ঈশানা! পাত্র ফারহান আহমেদ জোভান। জেনে অবাক হতে পারেন। তবে এমনটাই নিশ্চিত করলেন ঈশানা। প্রমাণ স্বরূপ বিয়ের একটি ছবিও পাঠালেন তিনি।

যদিও এই বিয়ে শুধুই চিত্রনাট্যের দাবিতে। বাস্তব বিয়ে নিয়ে এখনও স্পষ্ট কোনও ভাবনা নেই এই অভিনেত্রীর মনে। জানালেন, এখন তার যত ব্যস্ততা ঈদ নাটক নিয়ে। বললেন, ‘বিয়ের ভাবনা আরও পরে।’

এদিকে বিয়েকেন্দ্রিক সদ্য শুটিং হওয়া নাটকটির নাম ‘এক ঘণ্টার বিয়ে’। পরিচালনা করেছেন তানভীর সানী। ঈশানা বলেন, ‘নাটকটিতে এক ঘণ্টার জন্য বিয়ে করেছি আমরা। বেশ মজার একটি গল্প। আমার চরিত্রের নাম মাইশা, খুব রাগী স্বভাবের। এখানে আমি এক ঘণ্টার জন্য কেন বিয়ে করেছি সেটা নাটকটি না দেখলে বোঝা যাবে না। আশা করছি সবাই ঈদে নাটকটি টিভি পর্দায় দেখবেন।’

ঈশানা আরও জানান, নাটকটি ঈদে দীপ্ত টিভিতে প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নওশীন।

/এমকে/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প