সিঁথি এখন লাহনা সাহা

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০১৭, ০৮:৩২আপডেট : ১৩ জুন ২০১৭, ১৪:২৪

লাহনা সাহা। ছবি- সংগৃহীত হঠাৎ পরিবর্তন, সিঁথি সাহা এখন আসবেন লাহনা সাহা নামে! কেন? ‌‘এই নামেই আমাকে ছোটবেলায় ডাকা হতো। বাবার খুব পছন্দের নাম এটি।’
নাম পরিবর্তন সম্পর্কে এ সংগীতশিল্পী এভাবেই জানালেন কারণটি। দীর্ঘদিন ধরে দেশের মিডিয়ায় কাজ করেছেন তিনি। নিয়মিত গানে তাকে পাওয়া গেছে। পাশাপাশি নাটকেও হাজির হয়েছেন। কিন্তু এতদিনের পরিচিত নাম কেন পাল্টাতে চাচ্ছেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ লাহনা আমার বাবার দেওয়া নাম। ছোটবেলায় সবাই এভাবেই ডাকত। তাই আমি চাই, সবাই এ নামেই ডাকুক। এটিই প্রতিষ্ঠিত হোক।’
লাহনা নিজের ফেসবুক প্রোফাইলেও পরিবর্তন এনেছেন। সেখানে লিখেছেন ‘লাহনা সাহা’।
এদিকে, লাহনা এখন ব্যস্ত নাটকেও। ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’-এর দুটি একক নাটকে কাজ করেছেন তিনি।
ঈদের তৃতীয় দিন আয়নাবাজি অরিজিনাল সিরিজে প্রচার হবে আশফাক নিপুণের ‘দ্বন্দ্ব সমাস’ নাটক। এতে অভিনয় করেছেন লাহনা।
সপ্তম দিন প্রচারিতব্য গৌতম কৈরির ‘শেষটা একটু অন্যরকম’ নাটকের জন্য গেয়েছেন সিঁথি। গানের শিরোনাম ‌‌‘বিস্ময় ঘোর’।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প