তাদের ধারাবাহিক প্রতিযোগিতা!

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ১৬:৪৩আপডেট : ১৩ জুন ২০১৭, ১৬:৫০

ঈদ উৎসবের এখন অন্যতম চমক হয়ে উঠেছে বিভিন্ন তারকার সাত দিনের বিশেষ ধারাবাহিক নাটক। তাই ঈদ আয়োজনে এবারও সবার নজর থাকবে দেশের জনপ্রিয় তারকাদের রকমারি ধারাবাহিকের দিকে। সঙ্গে তারকাদের মধ্যে এ নিয়ে রয়েছে অলিখিত প্রতিযোগিতাও।

তিন ধারাবাহিকের দৃশ্যে জাহিদ, চঞ্চল ও মোশাররফ করিম সেই ধারাবাহিকতায় এবারের ঈদে একুশে টেলিভিশনে তিনটি ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছেন তিন জনপ্রিয় টিভি অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম। ধারাবাহিক তিনটি দিয়ে ঈদের সাত দিন দর্শক জনপ্রিয়তার প্রতিযোগিতায় থাকছেন তারা।   

সাত পর্বের এই তিনটি বিশেষ ধারাবাহিকের মধ্যে রয়েছে জাহিদ হাসান অভিনীত ‘মিঃ সুলতান’, চঞ্চল চৌধুরী অভিনীত ‘পোস্টমর্টেম’ এবং মোশারফ করিম অভিনীত ‘ম্যানপাওয়ার’।

এরমধ্যে ‘মিঃ সুলতান’ রচনা ও পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফারহানা মিলি, স্বাগতা, আ.খ.ম. হাসানসহ অনেকে।

মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পোস্টমর্টেম’। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বাঁধন, ডাঃ এজাজ, মিশু সাব্বির, শামীমা নাজনীনাসহ আরও অনেকে।

এবং ‘ম্যানপাওয়ার’ ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, সাজু খাদেম, নোভাসহ আরও অনেকে।

/এস/এমএম

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প