সালমানের সঙ্গে প্রভাস?

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০১৭, ১৩:৫৩আপডেট : ১৪ জুন ২০১৭, ১৬:০৮

প্রভাস ও সালমান তোলপাড় করা ‘বাহুবলী’র প্রধান কাণ্ডারি তেলেগু সুপারস্টার প্রভাস। এস এস রাজমৌলির এ ছবি দিয়ে তিনি এখন সারাদেশের হার্টথ্রব। অপর দিকে আছেন বলিউডের ‘দাবাং’ খান সালমান।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, এ দুই তারকা একসঙ্গে অভিনয় করতে চলেছেন।
তবে এখনও কোনোপক্ষ থেকেই নিশ্চিত করে কিছু বলা হয়নি। ভারতীয় পত্রিকা ডিএনএ-এর একটি প্রতিবেদনে জানা যায়, রোহিত শোট্ট এই দুই তারকাকে নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন। তাই ইচ্ছে এই দুই তারকাকে এক পর্দায় আনার।
এছাড়া প্রভাসকে নিয়ে ছবি তৈরি করতে চেয়েছেন করণ জোহরও। তবে বর্তমানে ‘সাচো’ ছবির প্রস্তুতি নিচ্ছেন প্রভাস। একশধর্মী থ্রিলার এই ছবিটির শুটিং এখনও শুরু হয়নি। সালমান ও প্রভাসের একসঙ্গে কাজ করা নিশ্চিত হলে অবশ্যই সেটা নতুন ইতিহাস তৈরি করবে বলে মনে করেন ভক্তরা।
সূত্র: জি নিউজ
/এমএইচ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প