কণার ভিন্ন ধারার ভিডিও ‘চাঁদের কণা’

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ১৪:০৮আপডেট : ১৫ জুন ২০১৭, ২৩:৪৫

চাঁদের কণা’র গ্রাফিক্সে কণা গত বছর কাজ হয়েছিল ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি মিশ্র অ্যালবামের। যেখানে ‘চাঁদের কণা’ শিরোনামে গান গেয়েছিলেন সংগীতশিল্পী কণা। তখনই শোনা গিয়েছিল গানটির ভিডিও প্রকাশ হবে।
এক বছর পর ভিডিও আকারে প্রকাশিত হলো এটি। ১৫ জুন (আজ) প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল ও গানবক্স মিউজিক্যাল অ্যাপে।

এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম আর সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। ভিডিওটি প্রসঙ্গে কণা বলেন, ‘আমার নামের সঙ্গে মিলে গেছে গানের শিরোনাম! আর ভিডিওটি সত্যিই অন্যরকম হয়েছে। যা এই ঈদে আমার শ্রোতাদের বাড়তি আনন্দ দিবে বলে বিশ্বাস করি। এমন গ্রাফিক্যাল ভিডিও আমার আর করা হয়ানি। সত্যি অদ্ভুত সুন্দর।’
এদিকে অ্যাডবক্স সূত্র জানায় এই ব্যানার থেকে ঈদ উপলক্ষে শিগগিরই প্রকাশ পাচ্ছে আরেকটি বড় বাজেটের মিউজিক ভিডিও। ‘আবার উড়তে শেখাও’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন মিনার। গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন আর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আর এই গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।
চাঁদের কণা: 

/এমআই/এম

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান