লিখেছেন কাজী সিরাজ গেয়েছেন সুবীর নন্দী

বিনোদন রিপোর্ট
১৬ জুন ২০১৭, ১৪:৪৭আপডেট : ১৬ জুন ২০১৭, ১৪:৫২

কাজী সিরাাজ ও সুবীর নন্দী দেশের অন্যতম সাংবাদিক-কলামিস্ট কাজী সিরাজ। টানা চার যুগের সাংবাদিকতা জীবন তার। রাজনৈতিক সংবাদ বিশ্লেষণে এখনও তিনি সরব মধ্যরাতের টিভি টকশো হয়ে দৈনিক পত্রিকার কলামে। তবে তিনি যে গানও লিখেন কিংবা গানের প্রতি তার অগাধ টান- সেটি ঘরের বাইরে স্পষ্ট ছিলো না এতকাল।

আসছে ঈদে কাজী সিরাজের সেই লুকায়িত প্রতিভা উন্মোচিত হতে যাচ্ছে। তার গীতিকবিতায় কণ্ঠ দিয়েছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। ‌‘আমার দুহাতে’ শিরোনামের এই গানটির সুর-সংগীতায়োজন করেছেন কাজী সিরাজের ছেলে তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার।
এই প্রসঙ্গে জয় বলেন, ‘বাবার লেখা গানে সুর দিতে পেরে খুব ভালো লেগেছে। তিনি আমার সব সময়ের অনুপ্রেরণা। সেই গান কণ্ঠে তুলেছেন প্রিয় শিল্পী সুবীর নন্দী, যা আমার আনন্দকে দিগুণ করেছে।’
জয় জানান, জিপি মিউজিক-এ এক্সক্লিউসিভলি গানটি শিগগিরই শুনতে পারবেন শ্রোতারা। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস-এর ইউবটিউব চ্যানেলে পাওয়া যাবে গানটি।
প্রসঙ্গত, কাজী সিরাজ এখন সপ্তাহিক ‘রোববার’ এর উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়মিত কলাম লিখছেন বাংলাদেশ প্রতিদিন ও কালেরর কণ্ঠ পত্রিকায়।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান