মিউজিক ভিডিওতে সজল-উর্মিলা রসায়ন

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ১৫:২৫আপডেট : ১৮ জুন ২০১৭, ১৫:৩৩

ভিডিওতে উর্মিলা-সজল ও কণ্ঠশিল্পী কাজল আরিফ ঈদকে সামনে রেখে প্রকাশিত হলো তরুণ কণ্ঠশিল্পী কাজল আরিফের নতুন মিজজিক ভিডিও। গানটির শিরোনাম ‘স্বপ্নছেঁড়া’।

১৭ জুন ভিডিওটি ইউটিউবে প্রকাশ করেছে ইগল মিউজিক। স্বপ্ন ছেঁড়া মানুষ আমি/ স্বপ্ন যাই বুনে/ স্বপ্নসিঁড়ি বেয়ে নামি/ রোজ তোমার চন্দ্র মনে- এমন কথার রোমান্টিক গানটির সুর-সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন নাট্য নির্মাতা নাজমুল রনি। এতে মডেল হয়েছেন জনপ্রিয় টিভি তারকা আব্দুন নূর সজল ও উর্মিলা শ্রাবন্তী কর। নাজমুল রনি পরিচালিত ‘প্রক্সি’ নাটকেও ব্যবহার করা হয়েছে গানটি। সজল ও উর্মিলা অভিনীত এই নাটকের চিত্রনাট্য লিখেছেন সৈয়দ ইকবাল। যা এখন প্রচারের অপেক্ষায় আছে একটি বেসরকারি টিভি চ্যানেলে।
‘স্বপ্ন ছেঁড়া’ প্রসঙ্গে কণ্ঠশিল্পী কাজল আরিফ বলেন, ‘অনেক সময় ও যত্ন নিয়ে গানটি তৈরি করেছি আমরা। সুন্দর কথা ও সুরে চেষ্টা করেছি প্রাণ খুলে গাইতে। ভিডিওটিও বেশ নান্দনিক হয়েছে। দর্শক শ্রোতাদের গান ও ভিডিও দুটোই মুগ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’
ঈদে ঈগল মিউজিক থেকে আরও আসছে কাজল আরিফের ‘কসম দিলাম’ নামের আরেকটি ভিডিও। এটি লিখেছেন সজীব শাহরিয়ার, সুর করেছেন আমীরুল মোমেনীন মানিক।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রকাশ হয় কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’।

গানটির ভিডিও:


/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প