অর্ণবের ১৭ চিরকুটের ৬

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০১৭, ১৪:১৮আপডেট : ২০ জুন ২০১৭, ১৪:২৮

অর্ণবের ১৭ চিরকুটের ৬ এক অ্যালবামে গানের সংখ্যা ১৭টি! ইপি বা সিঙ্গেলের সময়ে এভাবেই দেড় ডজনের কাছাকাছি গান প্রকাশিত করলেন সংগীতশিল্পী অর্ণব। নাম ‘অন্ধ শহর’।

এদিকে অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ড চিরকুটও। ৬টি গান দিয়ে সাজিয়েছে তাদের অ্যালবাম। এর নাম ‘উধাও’।
এ দুটি অ্যালবামই অনলাইন প্ল্যাটফর্মে এনেছে রবি ইয়োন্ডার। ১৮ জুন থেকে তাদের অ্যাপে গানগুলো শোনা যাচ্ছে।
এদিকে ‘অন্ধ শহর’ সম্পর্কে অর্ণব জানান, ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত অনেক গান অসমাপ্ত রয়েছিল তার। সে গানগুলো বাছাই করেই নতুন এ অ্যালবাম। জানান, এটি সিডি আকারে প্রকাশও হবে।
চিরকুটের ‘উধাও’ অ্যালবামের গানগুলো হলো- ‘টিভি’, ‘কেউ জোনাক’, ‘নিয়ম বুঝি না’, ‘কাঁটাতার’, ‘উধাও’ ও ‘তারুণ্য’।
ব্যান্ডের গায়িকা সুমি জানালেন, ‘টিভি’ গানটির ভিডিও শিগগিরই প্রকাশ হবে। এছাড়া পর্যায়ক্রমে অ্যালবামের অন্য গানগুলোও ভিডিও হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প