এলিটা-মাহাদীর ‘অনুভূতি’

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০১৭, ১৫:২৭আপডেট : ২০ জুন ২০১৭, ১৮:৫২

মাহাদী ও এলিটা এলিটা আর মাহাদী; তাদের শেষ যৌথ সফলতা আসে ‘অন্তহীন’ অ্যালবাম দিয়ে, তাও বেশ ক’বছর আগে। তাদের গাওয়া ‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’ গানগুলো দারুণ মায়া ছড়ায় গান বাজারে।

এরপর মাঝে এলিটা কিছু গান করলেও মাহাদীকে সে অর্থে পাওয়া যায়নি।
তবে আসছে ঈদ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি দুজনকে এক করার উদ্যোগ নিয়েছে। তৈরি হয়েছে বিশেষ একটি গান। নাম তার ‘অনুভূতি’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন আর সুর-সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।
আবার একসঙ্গে গাওয়া প্রসঙ্গে এলিটা বলেন, ‘খুব বেশি তো আর গাওয়া হয় না আমার। আর মাহাদীর সঙ্গে কাজের সংখ্যা তো আরও কম। তবে যৌথ গানের বেলায় আমাদের দুজনের একটা ক্যামেস্ট্রি আছে বোধহয়। আমরা যে কটি গান গেয়েছি তার প্রতিটি শ্রোতারা উপভোগ করেছেন বেশ। এবারের গানটিও সেই পথেই এগুবে, প্রত্যাশা করছি।’
এদিকে মাহাদী বলেন, ‘‘হৃদয়ের ঝড়ে’ গানটির ব্যাপক সফলতার লম্বা বিরতির পর আবারও আমরা গাইলাম। এলিটা আপুর সঙ্গে গান গাওয়া মানে আমার জন্য বাড়তি পাওনা।’’
গানটি মুক্তি পাচ্ছে জিপি মিউজিক অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। লিরিক ভিডিও হিসেবে থাকছে সিএমভির ইউটিউব চ্যানেলেও।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প