বার্সেলোনা থেকে ছুটে আসেন ইসাবেলা!

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০১৭, ১৭:০০আপডেট : ২০ জুন ২০১৭, ১৮:১৮

সাব্বির আহমেদের সেলফিতে চেলসিয়াি ও সিদ্দিক বাংলাদেশের যুবক পলাশের ফেসবুক বন্ধু ভিনদেশি তরুণী ইসাবেলা। পলাশের ডাকে সেই ইসাবেলা দূর বার্সেলোনা থেকে ছুটে আসেন বাংলাদেশে।

এই ঘটনা মিডিয়া এবং চারপাশের মানুষের মধ্যে সৃষ্টি করে নানান প্রতিক্রিয়া। ঘটতে থাকে মজার মজার ঘটনা। ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফের সংঘাতকে নিয়ে সমসাময়িক বাস্তবতার সাহসী এক স্যাটায়ার গল্প নিয়ে তৈরি হলো বিশেষ নাটক ‘অ্যাকটিভ বয়েজ’।
এতে ইসাবেলা চরিত্রে অভিনয় করেছেন ফ্রান্সের নাগরিক চেলসিয়া। যিনি বাংলাদেশে শক্তি দই প্রজেক্টের গবেষক হিসেবে কর্মরত।
এতে চেলসিয়া ছাড়াও অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, সাব্বির আহমেদ, আয়েশা সালমা মুক্তি, আবুল হায়াত, চিত্রলেখা গুহ, ডা. এজাজ, প্রাণ রায়, আফজাল শরীফ, তারিক স্বপন, এস এম মোহসিন, ফেরদৌসি লিনা, আইরিন পারভিন লোপা, আমিন আজাদ, তারিকুজ্জামান তপনসহ আরও অনেকে।
মাসউদুল হকের রচনায় নাটকটি নির্দেশনা ও প্রযোজনা করেছেন আউয়াল চৌধুরী। যা প্রচার হবে ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর, বিটিভিতে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প