ভাবনার চিন্তায় এখনও নাচ

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০১৭, ১৮:১৪আপডেট : ২১ জুন ২০১৭, ০১:০১

নাচে ভাবনার চার রূপ নাটক, সিনেমা এবার ওপাশে থাকুক। ভাবনার চিন্তায় এবার শুধু নাচ। একেবারে ভরতনাট্যম। না, এখানেই দম ফেলছেন না। আরও থাকছে কত্থক, অ্যারাবিয়ান ও স্নেক ড্যান্স।

আর এগুলো পাশাপাশি নিয়ে হাজির হচ্ছেন ঈদের আয়োজনে। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ তাকে এই চার নাচে দেখা যাবে। নাচটি পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার।
ভাবনা বললেন, ‘আমি তো নাচেরই মানুষ। নাচেই সত্যিকারের আনন্দ খুঁজে পাই। সেই ছোটবেলা থেকে এর সঙ্গে বসবাস। তাই এবার চার ধারার নাচ একসঙ্গে করার চ্যালেঞ্জটা নিলাম।’
অভিযোগের সুরে আরও বলেন, ‘গেল বছরগুলোতে তো টিভিতে ঈদের নাচের অনুষ্ঠান মানেই মডেল ডেকে এনে জনপ্রিয় গানের সঙ্গে নাচিয়ে দেওয়া! এটা আসল নৃত্যশিল্পীদের জন্য কষ্টের বিষয়। এভাবে চলতে থাকলে সত্যিকারের নৃত্যশিল্পীরা আশাহত হবেন।’
আসছে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ২৫ মিনিটে ‘পরিবর্তন’ প্রচার হবে। এটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।

প্রসঙ্গত, নাচের প্রতি ভাবনার টান সবচেয়ে বেশি হলেও এবারের ঈদে ন্যুনতম ১১টি নাটক-টেলিফিল্ম প্রচার হবে তার। আর ঈদের পর তার অভিষেক ঘটছে রূপালি পর্দায়, অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে। এতে তার বিপরীতে আছেন কলকাতার পরমব্রত।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প